এবার তাহলে আওয়ামী লীগের হাল ধরছেন সোহেল তাজ?




 গেল কয়েক বছর থেকেই গুঞ্জন ছিল আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেবে কি?

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের গুঞ্জন উঠে যে তিনি রাজনীতিতে ফিরছেন। এমনকি এও গুঞ্জন উঠে যে বর্তমানে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের হাল ধরবেন সোহেল তাজ।

এবার সোহেল তাজ রাজনীতিতে ফেরা না ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তা জনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকরা সোহেল তাজের কাছে জানতে চান যে তিনি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরছেন কি না?


Download 


জবাবে সোহেল তাজ বলেছেন, ‘দেশের এই পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’

তিনি বলেন, ‘আমার স্পষ্ট কথা— আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই৷ এই পঁচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’

তাহলে কি আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে৷! এবিষয়ে আরো যানতে চোখ রাখুন এই পেইজে

*

إرسال تعليق (0)
أحدث أقدم