সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললেন বিসিবি

 হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেট ক্যারিয়ারে শঙ্কা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। বর্তমানে পাকিস্তানে অবস্থান করা সাকিব সেখান থেকে যাবেন ইংল্যান্ডে। সেখানে পৌঁছে খেলবেন কাউন্টি ক্রিকেট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ (বৃৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে পাকিস্তান সিরিজ শেষ হলেও সাকিব দেশে ফিরবেন না। ভারত সিরিজে তিনি অংশ নেবেন সরাসরি সে দেশে গিয়ে। এদিকে, পাকিস্তান সিরিজের আগে দেশে আসার কথা থাকলেও, রাজনৈতিক পালাবদলের কারণে তেমনটা করেননি সাকিব। তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন। মামলা হওয়ায় তার দেশে আসার পথ আরও বন্ধ হয়ে যায়।


Download 



বিভিন্ন বিষয়ে বিসিবি আজ জরুরি বৈঠকে বসে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সাকিবের খেলা চালিয়ে চাওয়ার বিষয়ে বিসিবির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তাকে এনওসি (কাউন্টিতে খেলতে অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। ভারত সিরিজ বাইরে থেকেই খেলবে, সিরিজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত হবে।’

*

إرسال تعليق (0)
أحدث أقدم