বাংলাদেশে বর্তমানে লোডশেডিং কারণ



 বাংলাদেশে বর্তমানে লোডশেডিং কারণ

বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর তিনটি (৩) ভাগে বিভক্ত। 

১। উৎপাদন, ২। সঞ্চালন, ৩। বিতরণ


১। ***উৎপাদনের সঙ্গে জড়িত পিডিবি এবং কিছু বেসরকারি আইপি‌পি প্রতিষ্ঠান। 

২। ***সঞ্চালনের সঙ্গে জড়িত জাতীয় গ্রীড (পিজিসিবি)।

৩। ***বিতরণের সঙ্গে জড়িত ছয়‌টি (৬) বিদ‌্যুৎ বিতরণ প্রতিষ্ঠান/সংস্থা (পল্লী বিদ‌্যুৎ, PDB, DPDC, DESCO, NESCO, ও‌জোপা‌ডি‌কো)

পিডিবি বা বেসরকারি কোম্পানি যেই প‌রিমাণ বিদ‌্যুৎ উৎপাদন করে ও দে‌শের বা‌হির থে‌কে যে প‌রিমাণ বিদ‌্যুৎ আমদা‌নি হয় তা একক ক্রেতা হি‌সে‌বে পি‌ডি‌বি উক্ত বিদ‌্যুৎ ক্রয় ক‌রে। বিদ‌্যুৎ উৎপাদন কেন্দ্র থে‌কে উক্ত বিদ্যুৎ দে‌শের একমাত্র বিদ‌্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান/কোম্পানি পি‌জি‌সি‌বি তা‌দের সঞ্চালন লাই‌নের (স্টি‌লের বড় বড় টাওয়া‌রের বিদ‌্যুৎ লাইনগু‌লো) মাধ‌্যমে জাতীয় গ্রীডে যুক্ত ক‌রে। জাতীয় গ্রীডগু‌লো একটার সা‌থে আ‌রেকটা সঞ্চালন লাই‌নের মাধ‌্যমে যুক্ত। জাতীয় গ্রীডগু‌লো নিয়ন্ত্রন ক‌রে NLDC(National Load Dispatch Center) যা ঢাকার আফতাব নগ‌রে অব‌স্থিত। NLDC  এর কাজ হ‌চ্ছে উৎপাদন ও চা‌হিদা ম‌নিটর করা। কখন কোন উৎপাদন কেন্দ্র চালু/বন্ধ হ‌বে, কোন গ্রীড কতটুকু বরাদ্দ পা‌বে তা নিয়ন্ত্রণ করা। কো‌নো গ্রীড য‌দি NLDC কর্তৃক বরাদ্দকৃত সীমার ম‌ধ্যে না থা‌কে তাহ‌লে তারা ঢাকা অ‌ফিস থে‌কেই উক্ত গ্রীড বন্ধ ক‌রে দি‌তে পা‌রে।

গ্রীড থে‌কে ৩৩ হাজার ভো‌ল্টেজ লাই‌নের মাধ্যমে প্রথ‌মে বিদ‌্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠা‌নের (পল্লী বিদ‌্যুৎ, PDB, DPDC, DESCO, NESCO, ও‌জোপা‌ডি‌কো) সাব‌স্টেশ‌নে আ‌সে। সাব‌স্টেশন হ‌তে ১১ হাজার ভো‌ল্টে‌জের লাইনের মাধ‌্যমে এবং উক্ত লাইন হ‌তে ট্রান্সফর্মা‌রের মাধ‌্যমে ক‌মিয়ে ২২০ ভো‌ল্টে‌জ ক‌রে আমাদের বাসাবা‌ড়ি‌তে সং‌যোগ দেয়া হয়।


যতটুকু উৎপাদন হয় তা NLDC দে‌শের সব গ্রী‌ডে ভাগ ক‌রে দেয়। গ্রীডও তার প্রাপ্ত বরাদ্দ বিতরণকারী প্রতিষ্ঠানগু‌লো‌কে ভাগ ক‌রে দেয় এবং প্রাপ্ত বরাদ্দকৃত সীমার ম‌ধ্যে চল‌তে হয়। গ্রাহকের  চাহিদা অনুযায়ী যখন বিদ্যুৎ উৎপাদন না হয় তখন জাতীয় গ্রীডগু‌লোও তার চা‌হিদা অনুযায়ী বিতরণকারী সংস্থাগু‌লো‌কে (পল্লী বিদ‌্যুৎ, PDB, DPDC, DESCO, NESCO, ও‌জোপা‌ডি‌কো) বিদ‌্যুৎ দি‌তে পা‌রে না। ফ‌লে বিতরণকারী সংস্থাগু‌লোও গ্রাহ‌কের চা‌হিদাম‌তো বিদ‌্যুৎ দি‌তে পা‌রে না। ফলাফল লোড‌শে‌ডিং!!!!

লোডশেডিং না করলে পুরো বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ ব্যবস্থা অচল হয়ে পড়বে (এবিষ‌য়ে লিখ‌লে অ‌নেক বড় হ‌য়ে যা‌বে) । 


Download 


তাই বিতরণকারী সংস্থাগু‌লোর ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রাহ‌কের চাহিদা অনুসারে বিদ্যুৎ দিতে পারে না এবং লোডশেডিং করতে হয়। 

###Saiful Islam###

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন