১৬ বছর ধরে ঢাকায় থাকা ভারতীয় পরিবারটি বাংলাদেশ নিয়ে যা বললো

 

ভারতীয় প্রবাসী মীরা মেনন, যিনি গত ১৬ বছর ধরে ঢাকায় পুরো পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি চিন্তা করে কেরালায় থাকা তার মা তাদের বারবার ফিরে যাওয়ার জন্য বলছেন। কিন্তু তার মেয়ের জন্য ‘ঢাকা নিজের বাড়ির মতো’। আর এই ঢাকা ছাড়া তাদের জন্য সহজ নয়।

জুলাইতে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর বেশিরভাগ ভারতীয় বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। এরপর এটি শেখ হাসিনা বিরোধী আন্দোলন রূপ নিলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।
৪৫ বছর বয়সী মেনন কেরালার থ্রিসুরের বাসিন্দা। তিনি ঢাকার প্রাণকেন্দ্রে স্বামী ও ১৪ বছর বয়সী মেয়েকে বসবাস করেন। তার স্বামী বাংলাদেশে একটি কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেন।


তিনি জানিয়েছেন, পরিবার নিয়ে কয়েকদিন আগে কেরালায় ছুটি কাটাতে গিয়েছিলেন। এরপর ৪ আগস্ট ঢাকায় ফিরে আসেন। তিনি বুঝতেও পারেননি পরিস্থিতি এত দ্রুত পাল্টে যেতে পারে। তবে তিনি যেখানে থাকেন সেখানে কোনো সমস্যা ছিল না।
 তা সত্ত্বেও নিরাপত্তাবাহিনীর টহলসহ বিভিন্ন কারণে উদ্বিগ্ন ছিলেন।
ঢাকায় ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন। মীরা মেননও ঢাকা মালয়লি অ্যাসোসিয়েশন (ডিএমএ) নামের একটি সংগঠনের সভাপতি। যেটি মালয় ভাষীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের আয়োজন করত।

তিনি জানিয়েছেন, এই সেপ্টেম্বরে বোট ক্লাবে তাদের একটি অনুষ্ঠান ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি বাতিল করেছেন তারা।



ভারতীয় এ নারী জানিয়েছে, অনেক ভারতীয় নিজ দেশে ফিরে গেছেন। কেউ কেউ কয়েকদিন না আসার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ কেউ বাংলাদেশে ফেরার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। অনেকে আবার পরিবারের সদস্যদের ভারতে রেখে নিজে একা আসছেন বলে জানিয়েছেন ২০০৮ সালে বিয়ের পর বাংলাদেশে আসা এই নারী।

*

إرسال تعليق (0)
أحدث أقدم