টেস্টবাংলাদেশ দল জয়ের পর বড় সুখবর পেল

 টেস্ট জয়ের ঘটনা বাংলাদেশ ক্রিকেটে কিছুটা কমই বলা চলে। দীর্ঘ দুই যুগের পথচলায় টাইগার ক্রিকেটে টেস্ট জয় যেন হাতের আঙুলে গুণে শেষ করা সম্ভব। সেই দলটিই এবার ভিনদেশের মাটিতে দুবার পেল টেস্ট জয়ের স্বাদ। যে পাকিস্তানকে আগে কখনোই টেস্টে হারানো সম্ভব হয়নি, তাদেরই নাজমুল হোসেন শান্তরা ২-০ ব্যবধানে হারিয়ে করেছে সিরিজ জয়। 


দারুণ এক জয়ের পর নতুন সুখবরও যুক্ত হয়েছে বাংলাদেশ দলের জন্য। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে টাইগারদের নাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের টালিতে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই আছে বাংলাদেশের পতাকা। 

চলতি এই চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬ টেস্ট। জয় পেয়েছে ৩ ম্যাচে। হেরেছেও সমান সংখ্যক ম্যাচ। শতাংশের হিসেবে ৫০ শতাংশ পয়েন্ট প্রাপ্তির কথা ছিল টাইগারদের। কিন্তু প্রথম টেস্টে স্লো ওভাররেটের কারণে তিন পয়েন্ট কেটে নেয়া হয় বাংলাদেশের। 




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন